ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের স্মরণে তাঁদের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে গিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবর জিয়ারত করে। এরপর তারা নারায়ণপুর গ্রামে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মানের কবরেও শ্রদ্ধা নিবেদন করে।বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিনের নেতৃত্বে এ প্রতিনিধি দল স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করে নিহতদের পরিবারের খোঁজখবরও নেন। শ্রদ্ধা নিবেদন শেষে আল-আমিন বলেন, ‘সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের আমরা ধাপে ধাপে পূর্ণ মর্যাদায় শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বাহিনীর কেউ মারা গেলে আমরা যেমন পাশে থাকি, এই শিক্ষার্থীদের পরিবারগুলোর পাশেও তেমনিভাবেই থাকব।’তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনায় যে শোক আমরা অনুভব করছি, তা সহজে ভাষায় প্রকাশ করা যায় না। এদের জন্য আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা আজ শ্রদ্ধা জানাতে এসেছি।’প্রসঙ্গত, গত ২১ জুলাই ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই সময় মাঠে থাকা ছামীম ও আয়মান নামে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরবর্তীতে ওই রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ ছামীম মারা যায়। আর আয়মান ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যায়।নিহত আব্দুল্লাহ ছামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। সে তার মা এবং ভাই–বোনের সঙ্গে ঢাকার উত্তরায় থাকত। অন্যদিকে আয়মান একই উপজেলার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে, এবং সে তার বাবা-মায়ের সঙ্গে উত্তরা ১৭ নম্বর সেক্টরে বসবাস করত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ
ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রদান বন্ধ রাখার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারটিকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন Read more

৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। Read more

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস
মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস

মিডিয়াকে অন্ধভাবে বিশ্বাস করাকে বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।সোমবার (১৮ আগস্ট) রাতে Read more

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল মিয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট
ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়তুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন