জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দেশ গড়তে জুলাই পদযাত্রা আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রিয় মাওনাবাসী, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। এই দেশ গঠনের সংগ্রামে আমরা কখনো পিছপা হব না। আমরা ঘোষণা দিয়েছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব।’তিনি বলেন, ‘গাজীপুরে প্রবেশ করলেই আমাদের মাওনায় আসতেই হয়। কারণ, মাওনা ছিল জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র। এখানে শুধু লড়াই করেই ১৯ ভাই শহীদ হয়েছেন। আমরা তাঁদের আদর্শ ধারণ করি, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।’নাহিদ আরও বলেন, ‘শুধু গোপালগঞ্জ নয়, দেশের ৬৪ জেলাতেই আমরা যাব। গণ-অভ্যুত্থানের শক্তিকে আরও শক্তিশালী করব। যারা স্বাধীনতার নামে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের বিচার হবেই।’এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জনতার অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপির পথচলা অব্যাহত থাকবে। এ যাত্রায় দেশের প্রতিটি গণমানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’পথসভা শেষে নেতারা শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় উড়ালসেতুর নিচে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ১৯ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু রায়হান মিসবাহ, শ্রীপুর উপজেলা এনসিপির নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও কর্মী-সমর্থক।পথসভা ও দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বিকেলের মূল অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান, যেখানে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল

ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের উদ্ধারকারী বাহিনী মাগেন ডেভিড Read more

এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা
এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন