উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৫০ অভিবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।আইওএম বলেছে, তোবরুক উপকূলে নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ১০ জন জীবিতকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কবলে পড়া এই অভিবাসীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত লিবিয়ার তোবরুক একটি উপকূলীয় শহর। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে মোয়াম্মার আল-গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে লিবিয়া।আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের দারিদ্র্য এবং সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে দেশটি।নিজ দেশ থেকে ছেড়ে আসা এই অভিবাসীরা সাহারা মরুভূমি পেরিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। এক বিবৃতিতে আইওএম বলেছে, নিরাপত্তা ও সুযোগের খোঁজে মানুষ কী ধরনের ভয়ানক ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে, তা সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে।রয়টার্স বলছে, লিবিয়া এখনও অভিবাসী ও শরণার্থীদের প্রধান ট্রানজিট পয়েন্ট। যদিও এই দেশটিতে পৌঁছানো অভিবাসীরা প্রায়ই শোষণ, নির্যাতন ও প্রাণঘাতী বিপদের মুখোমুখি হন। সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে ‘ডেবিলহান্ট’ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
নবীনগরে ‘ডেবিলহান্ট’ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘ডেবিলহান্ট’ এর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে) রাতব্যাপী উপজেলার Read more

ফুলপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৩ কক্ষ পরিদর্শক বহিষ্কার
ফুলপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৩ কক্ষ পরিদর্শক বহিষ্কার

ময়মনসিংহের ফুলপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে হলে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে দায়িত্বপ্রাপ্ত ৩ কক্ষ Read more

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির Read more

ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টাল ব্যালটের একটি ভিডিও নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এছাড়া পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন