সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি পৌর ভবন সংলগ্নে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন, হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২), শৈশব (২৬)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলকুচি পৌর ভবন সংলগ্নে সরকারি পুকুর নিয়ে হাফিজুর ইসলাম দীর্ঘ দিন ধরে মাছ চাষ করছেন। পুকুরের পাশেই আব্দুর রহমানের বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ করেন হাফিজুর ইসলাম। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ছিলাম। উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ
দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান Read more

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ Read more

ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে সহপাঠী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যায়। Read more

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন

 ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা Read more

নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩
নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩

নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন