ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। খবর এএফপির।টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ১৬ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছে। কাছাকাছি একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভের মতে, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে ৮ বার হামলা চালিয়েছে, যার মধ্যে একটি কারাগারেও আঘাত হেনেছে।এদিকে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানান, সেখানে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।কামিয়ানস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৫ জন। সেখানে একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় এক কর্মকর্তা বলেন, সিনেলনিকিভস্কি জেলায় রুশ বাহিনীর হামলায় আরও একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।সোমবার রাতে ভেলিকোমিখাইলিভস্কা শহরে পৃথক একটি হামলার ঘটনায় ৭৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৮ বছর বয়সী এক ব্যক্তি। হামলায় একটি বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।অপরদিকে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। রোস্তোভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরো স্লিউসার জানিয়েছেন, ওস্ত্রোভস্কি স্ট্রিটে ইউক্রেনের হামলায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চালক নিহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি Read more

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ ইকরাম নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি Read more

ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে উভয়কেই ১০ হাজার টাকা অর্থদণ্ডের Read more

মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি পিকআপ ও গাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) Read more

ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন জানানোর পর দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন