ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে তনু চন্দ্র দাস (১৮) নামের এক পরীক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে, রাত ৯টার দিকে তনু কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।তনু উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের বিতিস চন্দ্র দাসের মেয়ে। তিনি তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার বাবা মনপুরা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।তনুর বাবা-মা জানান, গতকাল তনুর জীববিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বিকেলে বাসায় এসে তনু অস্থির হয়ে পড়েন। বলতে থাকেন ‘আমি পাশ করবো না, আমি ফেল করবো’। একটা বছর আমি পিছিয়ে থাকবো। কারণ জানতে চাইলে তনু জানান পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছেন। পরে আমরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং তাকে শান্ত করি। পরে রাত ৯টার দিকে হঠাৎ তনুর চিৎকার শুনতে পেয়ে তার রুমে যাই। এরপর দেখি পানের বরজের জন্য বাসায় এনে রাখা কীটনাশক পান করে তনু ছটফট করছে। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে আবার ভোলা সদর হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন জানান, ভোলা সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি
৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি

নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি। শুক্রবার (৪ Read more

নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা
নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক
আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর Read more

দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে যে আলোচনা হয়েছে মিরাজের
দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে যে আলোচনা হয়েছে মিরাজের

প্রায় দেড় যুগ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানভাবে পারফর্ম করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন