গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেনিনা এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলনিহত সেনাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন- মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।তারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল।এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনও তদন্ত চালাচ্ছে।রাফা থেকে এর আগে হামাস সদস্যদের হটিয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটাল হামাস যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফায় এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, যাদের বেশিরভাগই জেনিনা এলাকায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগের দিন রাত পর্যন্ত যেসব জায়গায় খোলা থাকবে ব্যাংক
ঈদের আগের দিন রাত পর্যন্ত যেসব জায়গায় খোলা থাকবে ব্যাংক

  পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার থেকে ঈদের আগের দিন রাত Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

মদ্যপ অবস্থায় আবারও আটক নোবেল
মদ্যপ অবস্থায় আবারও আটক নোবেল

বিতর্ক আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলের। কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান Read more

কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা Read more

নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ
নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

জাতীয় খেলা কাবাডির বড় আসর বসছে ঢাকায়। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী Read more

আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ

দেশের তরুণদের একটি বড় অংশ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন