কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে নিয়েছে গরু বিক্রির আড়াই লাখ টাকা।রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে।চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় নিহতের স্ত্রী ও মেয়ে অসুস্থ ছেলেকে দেখতে মাতারবাড়ী গিয়েছিলেন। বাড়িতে একা ছিলেন আব্দুর রহিম। সন্ধ্যায় মাদ্রাসাপড়ুয়া এক নাতি ঘরে ফিরে রক্তাক্ত অবস্থায় নানা’কে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তার ডাকে প্রতিবেশীরা ছুটে এসে মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সোমবার (২৮ জুলাই) ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।নিহতের মেয়ে শামীমা আক্তার জানান, ‘আমরা মা-মেয়ে ঘটনার সময় বাড়িতে ছিলাম না। এই সুযোগে দুর্বৃত্তরা আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তারা আলমিরায় রাখা গরু বিক্রির নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে।’ওসি শফিকুল আরও বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, বা উদ্দেশ্য কী- তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে নিহতের মেয়ের স্বামীর দীর্ঘদিনের বিরোধ ছিল।’এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি ডাকাতির উদ্দেশ্যে চালানো হামলা- তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক
পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক Read more

ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে
শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে Read more

পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন