রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা তোলার সময় ঠাকুরগাঁওয়ের দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।শনিবার (০২ জুলাই) বিকালে জেলার রাণীশংকৈল উপজেলার মাদ্রাসা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন রাজু মিয়া (২৬) এবং আনোয়ার হোসেন (২৭)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাণীশংকৈল উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে সেনা টহল দল রাণীশংকৈল উপজেলায় মাদ্রাসা মোড় স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় রাজু মিয়া (২৬) এবং আনোয়ার হোসেন (২৭) নামে দুই ব্যক্তি ট্রাকচালকের কাছে চাঁদা আদায় করছিল। এ সময় রশিদসহ চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে তাদেরকে রাণীশংকৈল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।পুলিশ আরো জানায়, তারা বেশ কিছুদিন ধরেই চাঁদাবাজি করে আসছিল। সেনাবাহিনীর অভিযানের পরে এলাকাবাসী অনেকটা স্বস্তি ফিরেছে।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, শনিবার বিকালে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার Read more

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে মানতে হবে ১৩ নির্দেশনা
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে মানতে হবে ১৩ নির্দেশনা

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২১ জুন) Read more

সাবেক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ
সাবেক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ফিল্ড সুপারভাইজার মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও যাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ Read more

আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন