জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।দিনের শুরুতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল  নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব ইস্যুতে আলোচনা শুরু হয়। এসব বিষয়ে একমত না হওয়ায় বৈঠকে থেকে বেরিয়ে যায় বিএনপি।তবে ১২ দলীয় জোটের সমন্বয়ক জানিয়েছেন, এটি কোনো বর্জন নয়। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারেই বিএনপি এ সভা থেকে বিরত থেকেছে। তবে পরের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নিবে দলটির প্রতিনিধিরা।এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। এ দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।  কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেক বার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে এ কথা জানিয়ে ড. আলী রীয়াজ বলেন,  ১২টি বিষয়ে একমত হয়েছে, বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে বলেও জানান তিনি। এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান।  ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে Read more

সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার
সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। Read more

সাইবেরিয়ান বিড়াল জেবু কোন প্রজাতির ও বৈশিষ্ট্যের
সাইবেরিয়ান বিড়াল জেবু কোন প্রজাতির ও বৈশিষ্ট্যের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’। তাকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ এখন Read more

শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা
শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৫আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে Read more

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!

২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে  ট্রাম্পের Read more

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নোয়াখালীর আলোচিত আওয়ামী লীগ নেতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন