কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলায় আসাদ মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই মো. মোস্তফা কামাল গ্রেপ্তারের বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এর আগে প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসাদ মিয়া উপজেলার সালুয়াদী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই মো. মোস্তফা কামাল বলেন, দিনাজপুর সদর থানা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন ওই আসামি। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় দুটি মাদক ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আজ বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

বাজারে এলো বিশ্বের সবচেয়ে হালকা আইফোন
বাজারে এলো বিশ্বের সবচেয়ে হালকা আইফোন

আইফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন স্মার্টফোন সিরিজ আইফোন ১৭। এ সিরিজে থাকছে চারটি সংস্করণ; Read more

ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক
ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক

মো. সবুজ, ভোলা: ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবাসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করা করেছে কোস্টগার্ড Read more

গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক
গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক

সঞ্চয় ও ডিপিএস এর নামে কমপক্ষে ২৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ Read more

ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠিয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা Read more

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন ।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন