মো. সবুজ, ভোলা: ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবাসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করা করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।শুক্রবার (৪ এপ্রিল) মধ্যে রাতে উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।দুপুর ১২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। তারা সবাই ওই ইউনিয়নের বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, দীর্ঘ দিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। স্থানীয়রা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যে রাতে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। পরে সব আলামতসহ আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।ছবি- সংযুক্ত মো. সবুজ, ভোলা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক

পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ Read more

সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি
সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি

কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ Read more

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন