সীমান্ত যুদ্ধ অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রবিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, সীমান্ত যুদ্ধ অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যদিও সীমান্তের বিতর্কিত এলাকায় উভয়পক্ষ নতুন করে গোলাবর্ষণ করেছে বলে পাল্টাপাল্টি দাবি করেছে দুই দেশই।মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।তিনি জানান, ‌‌‘‘তারা মালয়েশিয়ার ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অনুরোধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, তিনি কম্বোডিয়া ও থাইল্যান্ডের উভয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারা এই ইস্যুতে অন্য কোনও দেশের সংশ্লিষ্ট হওয়া উচিত নয় বলে জানিয়েছেন।এর আগে, শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে চলমান লড়াইয়ের অবসানে যুদ্ধবিরতির প্রস্তাব দেন।এমনকি এশিয়ার নতুন এই সংঘাতের অবসানে উভয় দেশের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সম্মত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার Read more

কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু
কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু

গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোতে দু’টি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির Read more

আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস
আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে—জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ Read more

রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন