আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। এর আগে গত দুই দিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৯৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে রাতভর টানা বর্ষণে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী, কর্মজীবী ও শিক্ষার্থীরা।কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। জেলার মধ্য দিয়ে প্রবাহিত বড় নদী বিশেষ করে আগুনমুখা, রাবনাবাদ, তেঁতুলিয়া, পায়রা বেশ বিক্ষুব্ধ হয়ে আছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। ছোট ছোট নৌ-যান বিশেষ করে ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে আছে। আমাবশ্যা জোয়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চ জোয়ারে গত দু’দিনের ন্যায় রবিবারও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বেড়িবাঁধের বাইরের বসতবাড়ি, মাছের ঘের, পুকুর, আবাদি জমি ও সবজি ক্ষেত আজও প্লাবিত হয়েছে। স্লুইজগেট খোলা থাকা জোয়ারে পানি কিছু কিছু লোকালয়ে প্রবেশের সংবাদ পাওয়া গিয়েছে। চরমভাবে ব্যাহত হচ্ছে আউষ চাষাবাদ। সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে নীলগঞ্জে কৃষকদের। বঙ্গোপসাগর উত্তাল থাকায় আগেভাগেই তীরে ফিরে এসেছে গভীর সাগরে মাছ শিকারী কয়েক হাজার ট্রলার। এসব ট্রলার দেশের বৃহৎ সামুদ্রিক মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদে আশ্রয় নিয়েছে।অস্বাভাবিক জোয়ার আর ঢেউয়ের তাণ্ডবে বেশ ক্ষতির মুখে পড়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান ও ঝাউ বাগান। জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের ভেঙে যাওয়া রাস্তা দিয়ে আজও পানি লোকালয়ে প্রবেশ করেছে। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে উভয় দিকে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে ঢেউয়ের তাণ্ডবে বালুক্ষয়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ২২ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের এই চিত্র। ডিসি পার্ক সংলগ্ন মেরিনড্রাইভ সড়কে উদ্বোধনের আগেই নতুন করে শুরু হয়েছে ভাঙন।আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু
মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা Read more

পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু
পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতের Read more

ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ভারত থেকে রপ্তানি করা আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!
সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!

সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই অভ্যুত্থানে শেখেরখীল রাস্তারমাথা এলাকায় ছাত্রদের ওপর হামলায় দায়ের Read more

আজ ০১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন