‘আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াই সবার এবং এ ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি, প্রতিবেশী রাষ্ট্র ও সাম্রাজ্যবাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘সামনের দিনগুলো হয়তো আরও কঠিন হতে পারে। আমরা একসঙ্গে নতুন একটি বাংলাদেশ গড়ব।’ জুলাই আন্দোলনে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে গবি শিক্ষার্থীদের স্মৃতি এবং অভিজ্ঞতা শুনে আপ্লুত হয়েছি। পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, লাঠিপেটা করেছে—তা সহ্য করা কঠিন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে বলা যায় এই আন্দোলন কেবল তাৎক্ষণিক কোনো ক্ষোভ নয়, বরং এটা একটি চিন্তাশীল, আদর্শনির্ভর প্রতিবাদ। রাজপথে শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রাম প্রমাণ করে তাদের শিক্ষা, চেতনা ও সাহসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শের প্রতিফলন ঘটেছে।’অনুষ্ঠানে ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদের সঞ্চালনায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সংকট ও লড়াইয়ের স্মৃতিচারণ করেন। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়া ৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ও উত্তরীয় প্রদান করেন উপদেষ্টা ফরিদা আখতার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, ‘দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করার সময় তাদের পাশে সর্বপ্রথম দাঁড়ায় আমাদের শিক্ষার্থীরা। অন্যায়ের বিরুদ্ধে গবি শিক্ষার্থীরা সর্বদাই সোচ্চার। ভবিষ্যতেও তাদের এ লড়াই জারি থাকবে বলে আশাকরি।’শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রবেশদ্বার সংলগ্ন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের বিষয়ে ট্রাস্টি বোর্ডের কাছে জানানো হবে।অনুষ্ঠানের সভাপতি কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। মুগ্ধ, আবু সাঈদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। সুন্দর দেশ গড়তে সকলের ভূমিকা রাখতে হবে।’পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা
কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা

গত তিন বছরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মোট ২ হাজার ৮০৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। এমন তথ্যই সামনে এনেছে রাজ্য Read more

‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’
‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’

আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে বলতে Read more

হঠাৎ গায়িকা সালমার আবেগঘন বার্তা
হঠাৎ গায়িকা সালমার আবেগঘন বার্তা

সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের উপলব্ধি শেয়ার করেন কণ্ঠশিল্পী সালমা আক্তার। তবে তার নতুন একটি পোস্ট আলোচনার জন্ম Read more

ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে Read more

নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা
নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা

ময়মনসিংহের নান্দাইলে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। যেন তাদের দম ফেলার সময় নেই।সরেজমিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন