ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ- ঘুষ গ্রহণ, জমি আত্মসাৎ, প্রতিশ্রুতি ভঙ্গ এবং হয়রানিমূলক মামলার মাধ্যমে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ জনসাধারণ অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বিশ্বস্ত সূত্র ও লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে- বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে। অফিস সহায়ক পদে গোলাম রব্বানী (রুন্টি) থেকে আদায় করা হয় ৫ লক্ষ টাকা, পরিচ্ছন্নতা কর্মী পদে লতিফের কাছ থেকে ৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং আয়া পদে রিমার কাছ থেকে নেওয়া হয় ৮ লক্ষ টাকা। এসব অনৈতিক লেনদেনের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ, সদস্য বুলবুল ইসলাম ও ফেরদৌস কবিরের জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে।আরও জানা গেছে, স্থানীয় বাসিন্দা শুক্কুর আলীর কন্যাকে আয়া পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে নেওয়া হয় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান তদন্ত করেন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষককে অর্থ ফেরতের নির্দেশ দেন। কিন্তু স্থানীয়দের দাবি- শুধুমাত্র ১ লক্ষ ৫৯ হাজার টাকা ফেরত দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। পরবর্তীতে বাকি অর্থ ফেরত চাইলে শুক্কুর আলী বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হন।শুধু অর্থ লেনদেনই নয়- বিদ্যালয়ের জমি আত্মসাতের অভিযোগও উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিবাদ জানানো কয়েকজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে তিনি চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির পথ বেছে নেন বলে দাবি এলাকাবাসীর। সচেতন মহলের মন্তব্য- শিক্ষাঙ্গনে এমন ক্ষমতার অপব্যবহার কেবল শিক্ষার পরিবেশকেই কলুষিত করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা ও মূল্যবোধকেও হুমকির মুখে ফেলে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিন বলেন, ‘ঘুষ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে প্রভাবিত ষড়যন্ত্র।’অন্যদিকে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’এদিকে, এলাকাবাসীরা একত্রিত হয়ে দাবি জানিয়েছেন- প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। তারা তার অবিলম্বে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান
হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান

পবিত্র আরাফার দিবস আজ। সারাবিশ্বের হাজিরা এ দিবসে আরাফার ময়দানে সমাবেত হন। সেখানে মসজিদে নামিরার মিম্বার থেকে খুতবা দিয়েছেন মসজিদুল Read more

সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী
সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।শনিবার (৬ সেপ্টেম্বর) Read more

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে Read more

সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ইমরান, সম্পাদক আদম
কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ইমরান, সম্পাদক আদম

'সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন