গাজার ৩টি এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত বিরতি’ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। যেসব এলাকায় সামরিক তৎপরতা বিরত রাখা হবে সেগুলো হলো—মুওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহরের কিছু অংশ।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সরবরাহে সহায়তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া গাজাজুড়ে নিরাপদ রুট নিশ্চিত করে ত্রাণ সরবরাহ সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।তবে সেনারা সরাসরি এসব এলাকায় না থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরে ইসরায়েলি হামলা এবং সংঘর্ষ হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন গাজায় বেসামরিক মানুষের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।গত ২ মার্চ যুদ্ধবিরতি আলোচনার ভেঙে পড়ার পর ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে। তবে মে মাসের শেষদিকে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। সর্বশেষ শনিবার (২৬ জুলাই) সাতটি ত্রাণ প্যাকেজ পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল। এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, তারা ত্রাণ সরবরাহ আবার শুরু করবে। যুক্তরাজ্যও জর্ডানসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করার কথা বলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গাজা যুদ্ধে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল
এবার গাজা যুদ্ধে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল

গাজা উপত্যকায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলের Read more

বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচ নিয়ে রায়ডুর বিস্ফোরক দাবি
বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচ নিয়ে রায়ডুর বিস্ফোরক দাবি

টান টান উত্তেজনাকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৪ সালে বার্বাডোজের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের শেষ ওভারে Read more

এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন
এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন