গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮), কার্লসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯) এবং সফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮)।স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পাঁচ বন্ধু মিলে উপজেলার মৌচাক এলাকার মকস বিলে ঘুরতে যান। এ সময় তীব্র বাতাসে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকী তিনজন নিখোঁজ হন।পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকালে রফিকুলের এবং বিকেলে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে মেহেদী হাসানের মরদেহও উদ্ধার করা সম্ভব হয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ‘মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর
