লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় আছিয়া বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মৃত আফার উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহত পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শনিবার (২৬ জুলাই) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের ছেলে দলিল উদ্দিন বলেন, ‘আমাদের তিন বিঘা জমি আছে। এখানে রয়েছে বসতভিটা। চাচাত ভাই আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও রেজাউল অবৈধভাবে ৪০ শতক জমির মালিকানা দাবি করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার শালিস হয়েছে, কিন্তু তারা মানেনি। শনিবার সকালে ট্রাক্টর দিয়ে জোর করে জমি চাষ করতে আসে আমার চাচাত ভাই ও তাদের লোকজন। আমার বৃদ্ধা মা ও আমরা কয়েকজন বাধা দিলে তারা দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার বৃদ্ধা মাকে মারধর করে গলাধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।’তিনি আরও জানান, হামলায় তাদের পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে ভর্তি আছেন।স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে ছিলেন আছিয়া বেওয়া ও তার দুই ছেলে। গ্রামে একাধিকবার সালিশ হলেও প্রতিপক্ষ তা মানেনি। শনিবার সকালে তারা অতর্কিতে জমি দখল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী

গ্রিনকার্ডের সাক্ষাৎকারের শেষ ধাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নারী বাবলিজিত বাবলি কৌর। প্রায় ৩ দশক ধরে Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় আসছে আন্তর্জাতিক Read more

ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত

হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, যে বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন