উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ।এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, নিউইয়র্কের লং আইল্যান্ড, মেট্রো শহরাঞ্চল, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ড্যাকস এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অঞ্চলের বাতাস ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।এদিকে দাবানলের কারণে কানাডায় ইতোমধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।শনিবার নিউইয়র্কের বেশিরভাগ এলাকায় বায়ুমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ১০০ ছাড়িয়ে ১৩৫ পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।একিউআই অনুযায়ী, সূচক যত বেশি, বাতাস তত বেশি দূষিত এবং মানবস্বাস্থ্যের জন্য তত বেশি ক্ষতিকর। এই বছরই এর আগে জুলাই মাসে শিকাগোতেও একই ধরনের সতর্কতা জারি হয়েছিল এবং সেখানে শিশু ও বয়স্কদের জন্য বাড়তি সাবধানতার পরামর্শ দেওয়া হয়।দাবানল ও এর ধোঁয়ার প্রভাব কেবল স্বাস্থ্যেই সীমাবদ্ধ নেই, বিষয়টি ইতোমধ্যে রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। জুলাইয়ের শুরুতে মার্কিন কংগ্রেসের ছয় সদস্য কানাডার রাষ্ট্রদূতের কাছে চিঠি লিখে অভিযোগ করেন, দাবানলের ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রে মানুষের গ্রীষ্মকালীন অবকাশ উপভোগে বাধা সৃষ্টি হচ্ছে।বর্তমানে কানাডায় ৫৫০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে, যার বেশিরভাগই ম্যানিটোবা প্রদেশে। দেশজুড়ে গত এক বছরে প্রায় ৬১ লাখ হেক্টর (১৫ মিলিয়ন একর) জমি দাবানলে পুড়ে গেছে।চলতি বছরের মে ও জুন মাসে দেশটির পশ্চিমাঞ্চলে দাবানলের তাণ্ডব সবচেয়ে বেশি ছিল। শুধু সাস্কাচেওয়ান ও ম্যানিটোবা প্রদেশ থেকেই ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়।বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই দাবানলের ঘটনা বাড়ছে। তাদের মতে, কানাডা বৈশ্বিক গড় হারের দ্বিগুণ হারে উষ্ণ হয়ে উঠছে এবং দেশটির আর্কটিক অঞ্চলগুলো তিন গুণ হারে গরম হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের
টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের

টানা ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন। Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা Read more

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৮ Read more

গাজার বর্তমান অবস্থা বিশ্বের ইতিহাসের এক বেদনাদায়ক সময়: আইরিশ প্রেসিডেন্ট
গাজার বর্তমান অবস্থা বিশ্বের ইতিহাসের এক বেদনাদায়ক সময়: আইরিশ প্রেসিডেন্ট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। তিনি জানান, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় Read more

কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী
কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী

সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) কুমিল্লা বোর্ডেও অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন