রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন জে এ এম সকিলউর রহমান। সংরক্ষিত মহিলা আসনসহ অন্যান্য পদেও অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে আছেন সহসভাপতি সাবরীনা শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (সংরক্ষিত মহিলা) ড. মোছা. ইসমত আরা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. ইমাজ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দীন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ড. মো. নাসির উদ্দিন, যুগ্ম শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. নূরুল ইসলাম, যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ, যুগ্ম প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মোহা. আশরাফুল আলম ইমন, যুগ্ম ক্রীড়া সম্পাদক রুকন উদ্দিন মো. রওশন জামির খান, দপ্তর সম্পাদক কাজী মামুন রানা, যুগ্ম দপ্তর সম্পাদক মো. মোজাহিদ হাসান, আইটি সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম আইটি সম্পাদক মো. হাবিবুর রহমান মুন্না, আইন সম্পাদক মুহম্মদ শাহাদাৎ হোসাইন, মুখ্য কল্যাণ ও উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ তাফসীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ. বি. এম. কামরুজ্জামান এবং যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ফরহাদ আলম।এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. ফাতিমা খাতুন, মোসা. সখিনা খাতুন, ড. সিরাজুম মুনীরা, শাহানারা বেগম ও শারমিন আকতার।অন্যদিকে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কয়েকজন জীবন সদস্য। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘দীর্ঘদিন পর একটি কার্যকর রুয়া হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। যারা নির্বাচন বর্জন করেছেন, তারা অংশ নিলে বিষয়টি আরও ভালো হতো। নির্বাচিত প্রতিনিধিদের কাছে রুয়াকে এগিয়ে নেয়ার প্রত্যাশা করছি।’সংবিধান লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এটা ডাহা মিথ্যা অপবাদ। নির্বাচনে বিন্দুমাত্র সংবিধান লঙ্ঘন হয়নি। যারা অভিযোগ তুলছেন, তারা প্রমাণ করুক কোথায় লঙ্ঘন হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে Read more

বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ
পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার ও ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের Read more

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন