টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে ইউনুস মন্ডল (২৫)। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী ফুলমালা বেগম (৭০) বলে জানা গেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুলমালা বেগম তার ছেলে ইউনুসকে বাড়ির কাজের কথা বললে তিনি পারবেন না বলে জানান। এরপর কথা কাটাকাটির জেরে তার মাকে লাঠি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করে। মাথার মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যায় পাশের বাড়ির কয়েকজন এসে দেখে নিহতের মরদেহ মাটিতে পড়ে আছে। এরপর পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার ভোরে থানায় গিয়ে ঘাতক ইউনুস মন্ডল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইউনুসকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।শুক্রবার (২ মে) Read more

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার Read more

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার Read more

বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!
বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!

ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের Read more

মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি
মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি

নওগাঁয় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলার বদলগাছীতে পরীক্ষা শেষে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল (১৫) নামে Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন