রাশিয়ার সারাতোভ শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকজনিত বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) এই তথ্য জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। খবর আনাদুলুর।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন, এই আশঙ্কায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থলে প্রায় ২০ জন বিশেষজ্ঞ, প্রশিক্ষিত অনুসন্ধান কুকুর ও আটটি উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিস্ফোরণে ভবনের ৩০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ভবনের অবশিষ্টাংশও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ অঞ্চলজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।স্থানীয় সময় শুক্রবার সকালে এই বিস্ফোরণ ঘটে, যার ফলে ভবনের একাংশ সম্পূর্ণ ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনের জানালা কেঁপে ওঠে এবং ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। স্থানীয় দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাশিয়ায় গ্যাস লাইন লিকজনিত দুর্ঘটনা নতুন নয়। অনেক পুরনো আবাসিক ভবনে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা ও নিরাপত্তাবিধি না মানায় এই ধরনের মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। সারাতোভ শহরটি ভলগা নদীর তীরে অবস্থিত এবং এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও প্রশাসনিক কেন্দ্র। এই ঘটনাইয় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে এখন রক্ষার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি Read more

একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

আগামী জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা Read more

টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিগ ব্যাশ লিগসহ ভারত-শ্রীলঙ্কার নারী দলের টি-টোয়েন্টি আজ। ক্রিকেটবিগ ব্যাশ লিগমেলবোর্ন Read more

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ পাঁচ সমন্বয়ক ও তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুরে Read more

ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল শান্ত
ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়লেন অনন্য কীর্তি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন