নারী ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাধ্যমে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।সবশেষ ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে কিশি নুনিয়েজ গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো প্রথম স্পর্শেই গোল করে দলের জয় নিশ্চিত করেন।চলতি আসরে আর্জেন্টিনার যাত্রা শুরু হয় উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে। এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্তে দেল ভালের স্টেডিয়ামে।গ্রুপপর্ব শেষে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠেছে। চিলি (৬ পয়েন্ট) লড়ছে পঞ্চম স্থানের জন্য, আর স্বাগতিক ইকুয়েডর ও পেরু এরই মধ্যে বিদায় নিয়েছে।এখন আর্জেন্টিনার চোখ সেমিফাইনালে। প্রতিপক্ষ নির্ধারিত হবে ব্রাজিল (৯ পয়েন্ট) ও কলম্বিয়ার (৭ পয়েন্ট) মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার (৪ পয়েন্ট) সম্ভাবনা প্রায় শেষ, কারণ গোল ব্যবধানে তারা অনেকটাই পিছিয়ে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের
তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের নাকানি-চোবানি খাওয়াচ্ছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পরিস্থিতি এমন ছিল যে, ব্যক্তিগত ২’শর পথে হাঁটছিলেন Read more

সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?
সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?

প্রতিটি সরকারি দপ্তরের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরবচ্ছিন্ন ও সময়মতো সেবা দেওয়া। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত Read more

ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের Read more

ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা
ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন