ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তার পাসপোর্ট নম্বর অ-০১১৫১১৭৩। গ্রেফতারকৃত মনির হোসেন মনি বাগেরহাট জেলার সদর থানার নগর বাজার মেইন রোড এলাকার মসলেম আলী খাঁনের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মনি বেনাপোল দিয়ে ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় ৬টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে বাগেরহাট সদর থানায় দুটি মামলা রয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে গ্রেফতারকৃত আসামীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। যেহেতু বাগেরহাট থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না Read more

টিভিতে আজকের খেলা (১৩ এপ্রিল)
টিভিতে আজকের খেলা (১৩ এপ্রিল)

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আজ রবিবার (১৩ এপ্রিল) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনটি ম্যাচ মাঠে গড়াবে। আইপিএলের Read more

এমবাপ্পের গোলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল
এমবাপ্পের গোলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল

স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠে ঘাম ঝরিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেছেন দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লাব Read more

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে উল্লাস প্রকাশের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতাকে Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন