মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন এবং ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় একটি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ অবৈধ পাইপ অপসারণ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো বলেন, অবৈধভাবে ড্রেজার বসিয়ে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করা ও বালু ভরাট জনস্বার্থের জন্য ক্ষতিকর। এই ধরনের কার্যক্রম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা
বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক Read more

ফ্লোটিলার আটক কর্মীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী
ফ্লোটিলার আটক কর্মীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার Read more

ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর
ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর

রাজধানীর মগবাজার এলাকায় ‘ককটেল’ বিস্ফোরণে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ Read more

শিবালয়ে বালু মহালের ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
শিবালয়ে বালু মহালের ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালু মহালের ম্যানেজার মিরাজ হোসেনকে (৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার Read more

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই
এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। Read more

সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও
সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন