জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্র ফালার আঘাতে আল-আমিন (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত ইছাক আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন এবং একই গ্রামের জিয়াউল হকের ছেলে আলা-আমিন মিয়ার সঙ্গে ১৬ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে ইতিপূর্বে দুই পক্ষই আইনগত পক্রিয়ার গ্রহণ করেছিলেন। আইনের বিচারকার্য আদালতে চলমান রয়েছে। বিরোধকৃত ঐ জমিতে দখল সূত্রে ৮০ হাজার টাকায় স্থানীয় এক কৃষক আজিজল এর নিকট কন্ডিশন লাগান জাহাঙ্গীর। পরে কন্ডিশন মূল্যে আজিজল পাটচাষ করেন।আজ বৃহস্পতিবার সকালে ঐ জমিতে লাগানো পাট কাটতে যান আজিজল ও তার শ্রমিকরা। সংবাদ পেয়ে পাট কাটতে বাধা দেন আলামিন ও তার পরিবারের লোকজন। এসময় প্রতিপক্ষ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফারুক মিয়া, দেলোয়ার, ফিরোজ, সুমন ও মেহেদীসহ ১৫/২০ জনের একটি দল আলামিনদের উপর অতর্কিত হামলা করেন। হামলায় আলামিন মিয়ার পেটের ভিতরে দেশীয় ধারালো ‘অস্ত্র ফালা’ দিয়ে আঘাত করেন ফারুক মিয়া। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।আহত আলামিন মিয়া বলেন, ‘ঐ জমির প্রকৃত মালিক আমরা। তারা কোর্ডে মুচলেখা দিয়ে এসে বলেছে, তাদের জমি নয়, ওটা। তারপরই জোর করে দখলে আছে। পাট কাটতে বাধা দিলে তারা আমার উপর হামলা করে এবং পেটের ভিতরে ফালা দিয়ে আঘাত করে আঃ রহিমের ছেলে ফারুক মিয়া।’এ বিষয়ে স্থানীয় মন্টু মিয়া, আব্দুল ছালামসহ অনেকেই জানান, ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিবাদ অনেক বছর ধরেই চলছে। এসব নিয়ে কোর্ডে তাদের মামলাও আছে। আজ পাটকাটা নিয়ে দুই পক্ষের বিরোধ লেগেছে। তারা দুই পক্ষই মামাতো ফুপাত ভাই।এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমার দাদী হালিমা বেগমের ওয়ারিশকৃত জমি ওটা। তাই আমাদের দখলে আছে। আমাদের কাগজপত্রও আছে। তবে আমরা আজ মারামারি করিনি, তারা নিজেই মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছেন।’এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেদুল হাসান রাশেদ বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে Read more

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক
চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক

চট্টগ্রাম নগরীতে একযোগে ৩৩০ জনকে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে বহিষ্কারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের Read more

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান
যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হামলায় অন্তত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন