রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকে গেছে বলে জানানো হয়েছে।এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে গেছে। এতে নারী ও শিশু সহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে, সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি, তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার ছাড়া এসব পাথর ও গাছপালা সরানো সম্ভব নয়।’বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে। খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হলে সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়ে বলেন, এটি ইসিবির সড়ক। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়
সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়

প্রকৃতি অপরূপ রূপে সেজেছে দিনাজপুরের বিরামপুর শাপলার বিল। যতদূর চোখ যায়—রক্তিম আভার হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে Read more

ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী
ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।  শনিবার (১৮ Read more

বাঁশখালীতে বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেল শিকারিরা
বাঁশখালীতে বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেল শিকারিরা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন