ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করেছে।  এরই মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে। কাশ্মীরে হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা’। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারত একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিল করতে পারে না। এটি কেবল ভারত ও পাকিস্তানের মধ্যকার বিষয় নয়, বরং বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক পক্ষ এতে সম্পৃক্ত।বুধবার জিও নিউজের টকশোতে অংশ নিয়ে খাজা আসিফ বলেন, ভারত যদি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে এমন সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানকে ভয় দেখানোর জন্য নেওয়া হলেও এর কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া অত্যন্ত নেতিবাচক হতে পারে। আমরা ২০১৯ সালের আভিনন্দন ইস্যুতেও দেখিয়েছি, পাকিস্তান কিভাবে সংযমের সঙ্গে শক্ত প্রতিক্রিয়া জানাতে পারে।ভারতের এ ধরনের সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক এবং ঝুঁকিপূর্ণ’ বলেও আখ্যা দেন। পহেলগামের হামলাকে তিনি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবে দেখছেন। এটি ভারতের পুরোনো একটি কৌশল, যার মাধ্যমে আভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপানো হয়।এদিকে, আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ভারতের পদক্ষেপে পাকিস্তানের প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারণ করা হবে।অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার ভারতের পদক্ষেপকে ‘অপ্রাসঙ্গিক ও অগভীর’ আখ্যা দিয়ে বলেন, ভারতের অভিযোগের কোনো প্রমাণ নেই, শুধু দোষারোপ দিয়ে দায় এড়ানো যায় না।তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার—উদ্ভাবক নয়। আমাদের অভিজ্ঞতা, মানবিক ক্ষতি এবং দীর্ঘ যুদ্ধই তা প্রমাণ করে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
বিএনপির ৪ নেতা সুখবর পেলেন

বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি Read more

বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের Read more

কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য
কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য

কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে Read more

চালের বস্তায় শেখ হাসিনার নাম, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও
চালের বস্তায় শেখ হাসিনার নাম, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার Read more

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান

বর্তমানে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। আর এই গতিময় ফরম্যাটে ধারাবাহিকতা ধরে Read more

উখিয়ায় ভিলেজার দেখিয়ে বনের জমি লিখে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি
উখিয়ায় ভিলেজার দেখিয়ে বনের জমি লিখে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজারের উখিয়ায় ভিলেজার দেখিয়ে সরকারি বনের জমি ব্যক্তিকে ভোগদখলে লিখে দেওয়ার ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন