ছয় দশকেরও বেশি সময় পর এবার ভারতীয় বিমানবাহিনী চিরবিদায় জানাবে ‘মিগ’ বিমানকে। বর্তমানে ২৩ নম্বর ‘প্যান্থার্স’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ‘মিগ টোয়েন্টি ওয়ান’ শেষবারের মতো দেশটির আকাশে উড়বে আগামী ১৯ সেপ্টেম্বর।ভারতে মিগ টোয়েন্টি ওয়ানের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে গঠিত হওয়া ভারতের ২৮ নম্বর ‘ফার্স্ট সুপারসনিকস’ স্কোয়াড্রন দিয়ে। রাশিয়ার তৈরি এই ‘মিকোয়ান গুরেভিচ’ বা মিগ বিমান প্রথম ভারতে আসে ১৯৬৩ সালে। গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর যে এফ-৭ বিমান ঢাকায় বিধ্বস্ত হয়, সেটি এই মিগ টোয়েন্টি ওয়ানেরই প্রতিরূপ, যা চীনের তৈরি। বিবিসি বাংলার প্রতিবেদনে এসব তথ্য বলা হয়।ভারতের বিমানবাহিনীর ওয়েবসাইটে বলা হয়, ১৯৬২ সালের আগস্ট মাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে পরবর্তী কয়েক দশকে ভারতীয় বিমানবাহিনীর রূপ ও শক্তিতে নিবিড় বদল ঘটেছিল। এক চুক্তির মাধ্যমে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের প্রথম বহরটি আনে ভারত সরকার।সেই দফায় কেনা ১২টি মিগ টোয়েন্টি ওয়ানই ছিল ভারতের প্রথম ‘অ-পশ্চিমা’ যুদ্ধবিমান। ভারতেই যাতে এই  বিমানগুলো উৎপাদন করা যায়, সে জন্য সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে কারিগরি সহায়তাও পেয়েছিল দেশটি। মিগ সিরিজের বিমানই ছিল ভারতের হাতে আসা প্রথম সুপারসনিক (শব্দের চেয়েও দ্রুত) যুদ্ধবিমান। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ, একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে মিগ ব্যবহার করেছে ভারতীয় বিমানবাহিনী। ২০১৯ সালে পাকিস্তানের অভ্যন্তরে যখন ভারত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল, সে সময় বিধ্বস্ত হওয়া বিমানটিও ছিল মিগ।এমনকি পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ ‘অপারেশন সিঁদুর’ চলাকালে মিগ বিমান স্কোয়াড্রনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। গত ৬০ বছরেরও বেশি সময়ে ভারতীয় বিমানবাহিনী ৮৭০টি মিগ বিমান ব্যবহার করেছে। ব্যবহারের শুরুতেই ১৯৬৩ সালে দুটি মিগ বিধ্বস্ত হয়েছিল।ভারতে গত ১৫ বছরে ২০টি মিগ বিমান দুর্ঘটনায় পড়ে। বেশি দুর্ঘটনায় পড়ার কারণে মিগ টোয়েন্টি ওয়ানকে ‘কফিন-মেকার’ বা ‘উইডো-মেকার’ বলা হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেন, ইরান যেন তার পারমাণবিক Read more

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু Read more

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার  সুপারিশ করা হয়েছে। পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি Read more

টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের
টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের

টানা ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন