বান্দরবানের লামা উপজেলায় কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলারর মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর ১২ নম্বর কটেজ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে লামা রিসোর্টে যায় এবং গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। পরে তারা বেড়ার ফাঁক দিয়ে রুমে উঁকি দিলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং ম্যানেজারকে বিষয়টি জানায়। পরে বিষয়টি জানানো হয়। এদিকে, ঘটনার সংবাদ পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ।বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে আমরা কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর Read more

দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে চরম বিপাকে এলাকাবাসী। Read more

‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’
‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোল ফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া Read more

ধামইরহাটে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ
ধামইরহাটে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

নওগাঁর ধামইরহাটে মোহাম্মদ হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টাকা Read more

নড়াইলে প্রতিবেশীকে হত্যা, নারীসহ ৩ জনের যাবজ্জীবন
নড়াইলে প্রতিবেশীকে হত্যা, নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন