মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়  চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক চলছে। আজ বুধবার (২৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। আরও ৩ জন বিশেষজ্ঞ বাংলাদেশে আসার কথা রয়েছে। তারা হলেন– সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান। এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মো. নাসির উদ্দিন বলেন, এখন তাদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। তিনি হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।প্রসঙ্গত, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিক্যাল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। আজ আরও তিনজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন। তারা হলেন– সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে কেস রিপোর্ট বিনিময় এবং যোগাযোগের পর চিকিৎসক ও নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আশা করা হচ্ছে, বুধবার থেকেই তারা বার্ন ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট হাসপাতালে আহতদের চিকিৎসায় অংশ নেবেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অপারেশন থিয়েটার রোগীর চিৎকার, থাপ্পড় দিল চিকিৎসক!
গাজীপুরে অপারেশন থিয়েটার রোগীর চিৎকার, থাপ্পড় দিল চিকিৎসক!

গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতাল কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারের Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) Read more

একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি
একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি

একটি গান কখনো শুধু গান থাকে না, তা হয়ে ওঠে সময়ের দলিল, এক প্রজন্মের আবেগের ভাষা। বাণিজ্যিক সিনেমার পিয়া রে, Read more

চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতঘরে গোপন আস্তানায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধার Read more

১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩০ পৌষ ১৪৩২ বাংলা, ২৪ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন