দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় মাঠে গার্ড অব অনার পেয়েছেন, ব্যাট হাতে খেলেছেন ১৫ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। বুধবার (২৩ জুলাই) কিংস্টনের সাবিনা পার্কে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন আন্দ্রে রাসেল। আগেই জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেই বিদায় নেবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সে অনুযায়ী, এটিই ছিল তার শেষ ম্যাচ।এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭২ রান সংগ্রহ করে। রাসেল ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। মাত্র ১৫ বলে ২ চার আর চার ছক্কায় করেছেন ৩৬ রান।জবাবে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। জস ইংলিস ও ক্যামেরন গ্রিন গড়েন ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি, যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের জন্য সর্বোচ্চ। ইংলিস ৩৩ বলে ৭৮ ও গ্রিন ৩২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন।এই জুটি ভাঙার সুযোগ এসেছিল রাসেলের হাতেই। সপ্তম ওভারে গুদাকেশ মতির বলে ইংলিসের ক্যাচ ফেলেন তিনি। ওই ওভারে আরও দুইবার জীবন পান গ্রিন। এরপর এই দুই ব্যাটারই নিশ্চিত করে দেন ক্যারিবীয়দের পরাজয়।রাসেল বল হাতে এক ওভারে দেন ১৬ রান। সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলায় দিনটি ব্যক্তিগতভাবে হতাশাজনকই থেকেছে তাঁর জন্য। তার পরও দর্শকের ভালোবাসা আর সতীর্থদের সম্মানে বিদায়টা আবেগঘনই ছিল।টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের বিধ্বংসী ব্যাটিং ও কার্যকর বোলিংয়ের জন্য রাসেল ছিলেন প্রতিপক্ষের ভয়। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে না পারলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি ছিলেন নিয়মিত মুখ ও ম্যাচ জেতানো পারফরমার।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা এই নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো বিবেচনা Read more

কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় প্রশান্ত বল্লভ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত প্রশান্ত বল্লভ উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত জগদীশ Read more

উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নেয় প্রায় ১৭০টি পরিবার। দীর্ঘ দেড় যুগেরও Read more

ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী
ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন