ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজস্থানে পাকিস্তান সীমান্তেরকাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। বুধবার ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই মহড়া।আর এতে অংশ নেবে সুখোই এসইউ-৩০, রাফায়েল, মিরেজ ২০০০-সহ ভারতীয় বিমানবাহিনীর অগ্রসর সব যুদ্ধবিমান। যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ন সামরিক সরঞ্জামের কার্যকারিতাও পরীক্ষা করা হবে।ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়া তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ। বিমান বাহিনীর এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে বলেন, “এটা পূর্ণাঙ্গ নয়, আংশিক মহড়া। বিমান বাহিনির ২টি অথবা ৩টি কমান্ড এই মহড়ায় অংশ নেবে। এ ধরনের মহড়া আমরা নিয়মিতই করে থাকি। এবারের মহড়া হবে রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের কাছে।”“আমরা আগেই নোটাম (নোটিশ টু এয়ারম্যান) জারি করেছিলাম। সেখানে বলা হয়েছিল, মহড়া চলার সময় অর্থাৎ আগামী ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করা থেকে বিরত থাকে”, ইন্ডিয়া টুডেকে বলেন ওই কর্মকর্তা।বিমান বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর রাত্রিকালীন অপারেশন পরিচালনার সক্ষমতা যাচাই। প্রঙ্গত, গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসের প্রথম দিকে চার দিন সংঘাত চলেছে ভারত ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে। সেই সংঘাতের আড়াই মাসের মাথায় পাকিস্তান সীমান্তের কাছে মহড়ার আয়োজন করেছে ভারত।ভারত ঐতিহাসিকভাবে সমরাস্ত্র ও সামরিক যানবাহনের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মহড়ায় যেসব বিমান অংশ নিচ্ছে সবই রাশিয়া থেকে কেনা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে সংস্কার শুরু

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় দূষিত হয়ে পড়েছিল এলাকাবাসী।গত ৩০ জুলাই সময়ের Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

সৌদি থেকে বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন জ্বালানি তেল
সৌদি থেকে বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন জ্বালানি তেল

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।লোহিত Read more

নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর
নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর

নওগাঁর পত্নীতলা উপজেলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে পানিতে ফেলার পর Read more

মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন