নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় লোকজন নিংগইন বালু মহলের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি ঝোলা ব্যাগ পড়ে ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি একজন ফকির বা ভবঘুরে ছিলেন হয়তো।এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ওসি আরো জানান, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যক্রম রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তা ও ধরলার পানি বাড়ছে, ৪ জেলায় বন্যায় শঙ্কা
তিস্তা ও ধরলার পানি বাড়ছে, ৪ জেলায় বন্যায় শঙ্কা

তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে। তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি ধরলা Read more

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ Read more

নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার বিভিন্ন অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে Read more

পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী যুবক
পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী যুবক

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর বেলবানা গ্রামে পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আকাশ মিয়া Read more

ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।শুক্রবার (২৯ Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন