কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গত সোমবার রাতে ওই এলাকার হোসেন আলীর বাড়ির শয়ন ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত হোসেন আলী ও ফাতেমা বেগম দম্পতি জানান, ‘আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি।’ এতে চার লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান Read more

দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী Read more

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের
সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা Read more

ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!
ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!

বাংলাদেশের বন রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানই এখন বন ধ্বংসের মূল মঞ্চে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ এই সংস্থার ভেতরে গড়ে উঠেছে Read more

মুন্সিগঞ্জে ফেসবুকে অস্ত্রে প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ফেসবুকে অস্ত্রে প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়া তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে Read more

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন