উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। সেখানে বিকেলে দ্বিতীয় জানাজা শেষে রাজশাহী নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে। তার নানা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই নিহত পাইলট তৌকির ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীতে প্রস্তুত করা হচ্ছে কবর। মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।পাইলট সাগরের চাচা মতিউর রহমান বলেন, ‘গতকাল মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে।’গতকাল রবিবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়। মুমূর্ষু অবস্থায় তৌকিরকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আইএসপিআর জানায়, বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, তবে এটি যুদ্ধের জন্য প্রস্তুত একটি যুদ্ধবিমান ছিল।তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। গত বছর তিনি বিয়ে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা
অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা

অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে প্রয়োজনে কম দামে পণ্য বিক্রি Read more

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির

গাজায় ‘জাতিগত নিধন’ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৯ Read more

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরের নছের মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৩ মার্চ) Read more

মারা গেলেন ‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান
মারা গেলেন ‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান

জননন্দিত কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান আর নেই।বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে Read more

দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন
দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের গৃহবধূ মোছাম্মদ হাজেরা খাতুন স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, প্রতারণা ও অবহেলার অভিযোগ এনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন