অবরুদ্ধ গাজার ছোট্ট শিশু আমির। একটু খাবারের আশায় হেঁটেই পাড়ি দিয়েছে ১২ কিলোমিটার পথ। হয় তো আশা ছিল-পরিবারের সবার মুখে দুবেলা খাবার তুলে দেবে। কিন্তু ইসরাইলের নৃশংসতা থেকে রেহাই পেল না সেও। দখলদার বাহিনীর হিংসাত্মক বুলেট ভেদ করেছে আমিরের হৃদয়কে। ত্রাণ পাওয়ার কয়েক মিনিট পরই ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয় শিশুটি।মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার সাবেক এক কর্মকর্তার বর্ণনায় উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র। এই কর্মকর্তা গত মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) থেকে পদত্যাগ করেন।আগুইলার বলেন, ‘ছোট্ট আমির খালি পায়ে একটি ছেঁড়া জামা পরে আমার সামনে এসে দাঁড়ায়। তার হাড্ডিসার শরীরে থাকা ছেঁড়া-ফাটা কাপড় যেন ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল। সে ১২ কিলোমিটার পথ হেঁটে সেখানে (ত্রাণ বিতরণকেন্দ্রে) এসেছিল। সেখানে পৌঁছানোর পর সামান্য যে খাবার ও উচ্ছিষ্ট পেয়েছিল, সেজন্য সে আমাদের ধন্যবাদ জানায়।’আইগুলার বলতে থাকেন, ‘সে (আমির) খাবারের প্যাকেটগুলো মাটিতে নামিয়ে রাখল। কারণ, তখন আমি হাঁটু গেড়ে বসে ছিলাম। তার হাত দুটো বাড়িয়ে আমার গালের দুই পাশে রাখে। সেই হাতগুলো ছিল খুব দুর্বল, হাড্ডিসার, ময়লা। আর সেগুলো দিয়ে সে আমার মুখ ছুঁয়ে দেখে এবং আমাকে চুমু দেয়। ও আমাকে চুমু দিয়ে ইংরেজিতে বলে ‘থ্যাংক ইউ’। এরপর সে জিনিসগুলো নিয়ে তার দলের কাছে ফিরে যায়।’ এর পরপরই ইসরাইলি বাহিনী সেখানে উপস্থিত থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে থাকে।আইগুলার বলেন, তখন আমিরের দিকে মরিচের গুঁড়ার স্প্রে, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়া হয়। তার পায়ের কাছে ও আকাশের দিকে তাক করে গুলি চালানো হয়। সে ভয়ে দৌড় দেয়। এর পরেই গুলিবিদ্ধ হয়ে একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন গুলিবিদ্ধরা। আমির ছিল তাদেরই একজন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের দুই মাসের কারাদণ্ড
তাহিরপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের দুই মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আবাসিক এলাকার ভেতরে গাজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারা দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

জানা গেল আইপিএল শুরুর সময়
জানা গেল আইপিএল শুরুর সময়

আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন