রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক আহত রোগীদের আনা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদেরকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে।এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’তিনি আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।’মাওলানা মিজানুর রহমান আজহারী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, ‘হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।’এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৮ থেকে ১০ জন চিকিৎসাধীন আছেন, যাদের অবস্থা গুরুতর নয়। তবে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেক স্বজন অপেক্ষা করছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী Read more

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে Read more

৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের
৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের

দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। বিশ্রামের পর Read more

গাজায় দুর্ভিক্ষ নেই: জাতিসংঘের পর্যবেক্ষক
গাজায় দুর্ভিক্ষ নেই: জাতিসংঘের পর্যবেক্ষক

যুদ্ধবিরতির পর মানবিক সাহায্যের প্রবাহ বাড়ায় গাজায় আর দুর্ভিক্ষ নেই বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা। স্থানীয় সময় Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন