নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।সোমবার (২১ জুলাই) ভোররাত থেকে রায়পুরা উপজেলার রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোমেনা বেগম (৪৫) সায়দাবাদ গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।গুলিবিদ্ধরা হলেন- সায়দাবাদ গ্রামের মোতালিব মিয়ার ছেলে তাজু (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫), আলম মিয়ার ছেলে রানা (২০)। তারা সকলেই একই এলাকার বাসিন্দা। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সায়দাবাদ এলাকার হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে একাধিকবার মারামারি, হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এরই জের ধরে আজ সোমবার ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা টেটা বল্লম, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হানিফ সমর্থকদের উপর হামলা চালায়। ওই সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ মোমেনা (৪৫) কে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বেড়ে যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর ঘোষ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ
আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে Read more

জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর
জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর

গত বছরের পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকের এই দিনে (৯ Read more

শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী
শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন