মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সফরকারী দলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ মাইক হেসন। এ ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয় বলেও তিনি একপ্রকার ক্ষোভ ঝেড়েছেন।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মাইক হেসন বলেন, ‘(আদর্শ উইকেট) না। আমার মনে হয় না এমন উইকেট কাউকে সাহায্য করবে। সবাই এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে। সেই অবস্থায় এরকম আসলে মেনে নেওয়া যায় না। যদিও ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাচ্ছি না। একইসঙ্গে এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়।’যেকোনো দলের ক্রিকেটীয় উন্নতির জন্য আরও ভালো উইকেট প্রয়োজন বলেও মন্তব্য করেন হেসন, ‘আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি (হাসি)। ক্রিকেটের উন্নতির জন্য আপনাকে আরও ভালো ক্রিকেট উইকেট বানাতে হবে। বিপিএলেও ভালো কিছু উইকেট হয়েছে এখানে। আন্তর্জাতিক ম্যাচে হয়তো সেরকম মানের উইকেট হচ্ছে না।’পরে উইকেট নিয়ে বাংলাদেশি ওপেনার পারভেজ ইমন বলেছেন, ‘(উইকেট আদর্শ নয়) এমন কিছু তো মনে হয়নি । আমরা ১১০ রান করেছি, ১৬ ওভারে মনে হয় (মূলত ১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভার খেলতাম ১৬০ রান এখানে করতে পারতাম। আমার মনে হয়নি এটা ওইরকম (যেমন পিচের কথা পাক কোচ বলেছেন)। হতে পারে ওরা এডজাস্ট করতে পারেনি, আমরা এডজাস্ট করার চেষ্টা করেছি এখানে।’প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের সামনে পাকিস্তানের ফখর জামান ছাড়া সেভাবে কেউ দাঁড়াতেই পারেননি। তার ৩৪ বলে ৪৪ ছাড়াও আব্বাস আফ্রিদি ২২ ও খুশদিল শাহ ১৭ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কোনো সফরকারী ব্যাটার। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতেই তানজিদ তামিম ও লিটন দাশের উইকেট হারায়। তবে পারভেজ হোসেন ইমনের (৫৬) ফিফটিতে ভর করে ২৭ বল এবং ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরোয় টাইগাররা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত Read more

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস
টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মরণনেশা ইয়াবাসহ নানান প্রকার মাদকদ্রব্য পাচারের আগ্রাসন বেড়েই চলছে। এই মাদক পাচার প্রতিরোধে Read more

বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে
বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। Read more

ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা
ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (১১ Read more

টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড
টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ জন মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন