সময়ের কণ্ঠস্বরে “আনোয়ারার শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা” শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কলেজের সুনাম ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের সাময়িকভাবে ভর্তি বাতিল করা হয়েছে এবং ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।রবিবার (২০ জুলাই ২০২৫) কলেজের জরুরি তদন্ত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, তদন্তে প্রমাণিত হয়েছে— কয়েকজন শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণে অশালীন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা কলেজের শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী।বিজ্ঞপ্তিতে বলা হয়, “অদ্য ২০/০৭/২০২৫ তারিখে জরুরি তদন্ত কমিটির সভায় কলেজ প্রাঙ্গণে আপত্তিকর টিকটক ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রচারের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সনাক্ত করে তাদের ভর্তি সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে স্মার্টফোন আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে জানায়, “কলেজে কোনো শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তা আর কোনোভাবেই ফেরত দেওয়া হবে না।”কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, “কলেজের পরিবেশ ও শিক্ষার মান রক্ষায় আমরা কোনো আপস করব না। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্মার্টফোন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার পরিবেশ রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা

আমি না বললেও, স্যার, মাদক আমাকে ছাড়ছে না, এমন কথা শোনা গেছে মাদকাসক্ত ব্যক্তি কিশোর সাব্বিরের মুখ থেকে। একজন মানুষ Read more

নিদ্রারচর সমুদ্রসৈকত: সবুজ প্রকৃতি ও সমুদ্রের সান্নিধ্যে ডাকছে পর্যটকদের
নিদ্রারচর সমুদ্রসৈকত: সবুজ প্রকৃতি ও সমুদ্রের সান্নিধ্যে ডাকছে পর্যটকদের

সমুদ্র সৈকতজুড়ে সবুজ ঘাসের বিছানা। পা ফেলতেই কাদামাখা মাটির আস্তরণে নরম ঘাসের রাজত্ব। একদিকে সাগর, অন্যদিকে নদী। চারদিকে কেওড়া গাছের Read more

এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন