সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ১ লাখ ২৮ হাজার ৫৭১ জন বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।দেশটিতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দ্রুজ এবং বেদুইনদের মধ্যে লড়াই বন্ধ করতে পূর্ববর্তী চুক্তি ব্যর্থ হওয়ার পর নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রোববার সকালে সোয়েদা শহরের উপকণ্ঠ থেকে এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, প্রদেশের কিছু স্থানে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে।ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরিটি জানিয়েছে, এক সপ্তাহ আগে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৩৩৬ জন দ্রুজ, অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ২৯৮ জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া ৩৪২ জন সরকারি নিরাপত্তা কর্মী এবং ২১ জন সুন্নি বেদুইন নিহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।প্রত্যক্ষদর্শী, দ্রুজ গোষ্ঠী এবং মানবাধিকার সংস্থাটি সিরিয়ার সরকারি বাহিনীকে বেদুইনদের পক্ষ নেওয়ার এবং কয়েকদিন আগে সোয়েদা প্রবেশের সময় হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করেছে।এমন পরিস্থিতিতে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সোয়েদাতে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং ডিসেম্বরে দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত সিরিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) Read more

করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ
করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ

এবার এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে, যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতাসহ বিভিন্ন Read more

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে মো. নান্নু কাজী (৩৩)-কে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) Read more

সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা
সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ ঘটনার জন্ম দিল আরেকটি অমানবিক হামলা। স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান সহিংসতার পেছনের সত্য অনুসন্ধান করতে Read more

বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে Read more

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন