২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান (৪০)। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকার দনিয়া যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেদিন রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন তার লাশ গলাচিপায় নিজ গ্রামে দাফন করা হয়।জাহাঙ্গীর আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাউরিয়া এলাকার মৃত রত্তন আলী খানের ছেলে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া জাহাঙ্গীর যুবক বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমায় ঢাকায়। সেখানে গিয়ে বিভিন্ন কাজ করলেও শেষ পর্যন্ত সিএনজি চালকের কাজটি বেছে নেয়। ব্যক্তিগত জীবনে জাহাঙ্গীর হোসেন পাঁচ সন্তানের জনক। প্রথম স্ত্রী মৃত্যুর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মমতাজ বেগমের সঙ্গে। সবকিছু ভালোভাবে চলছিলো কিন্তু হঠাৎ করে কোটা আন্দোলন ও একটি গুলি সবকিছু এলোমেলো করে দেয়।এক বছর পেরিয়ে গেছে। কিন্তু সময় থেমে আছে তার পরিবারের। থমকে আছে পাঁচ সন্তানের ভবিষ্যৎ, স্ত্রীর চোখের জল আর মুছে যায়নি গেঞ্জিতে লেগে থাকা সেই রক্তের দাগ।’শিঙারা আনতে গিয়ে বাবাকে হারালাম’স্মৃতিচারণে জাহাঙ্গীরের ছেলে রবিউল ইসলাম বলেন, ‘২০ জুলাই দুপুরে ছোট ভাই শিঙারা খেতে চাইলে আমি আর বাবা নিচে ছনটেক গলির দোকানে যাই। সেদিন কারফিউ চলছিল আর রাস্তায় শিক্ষার্থীরা আন্দোলন করছিলো। আমরা শিঙারা নিয়ে ফেরার পথে হঠাৎ পুলিশ গলির মধ্যে গুলি ছোড়া শুরু করে। সবাই দৌড়াচ্ছিল, আমি আর বাবা গলির মধ্যে আটকে পড়ি। এসময় বাবার মাথায় গুলি লাগে, তিনি রাস্তার ওপর পড়েছিলেন—আমি রক্তমাখা গেঞ্জি দেখে তাকে চিনতে পারি। পুলিশ চলে গেলে আমি চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরি। অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারিনি। হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার আগেই তিনি অনেকটাই নিস্তেজ হয়ে গিয়েছিলেন।’জাহাঙ্গীরের স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘আমার স্বামীই ছিল একমাত্র উপার্জনক্ষম। সে আজ নেই—আমরা আর কিভাবে বাঁচবো? আমি ঢাকায় বাসায় কাজ করি, বড় ছেলে একটা কোম্পানিতে সামান্য চাকরি করে। এক মেয়ে এবার এসএসসি দিলো, দুই ছেলে এখনো স্কুলে পড়ে। আড়াই বছরের একটা মেয়ে আমার কোলে।’এদিকে জাহাঙ্গীরের রয়েছে আগের স্ত্রীর ঘরের আরও তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। তারা গলাচিপার আমখোলায় থাকেন। বড় ছেলে ও মেয়ের বিবাহ হয়েছে। ওরাও ভালো নেই, আমরা কেউই ভালো নেই। আমরা সরকারকে অনুরোধ করি—আমাদের পাশে দাঁড়ান। শুনেছি সরকার সহায়তা করবে, এখনো আশায় আছি—বলেন রবিউল।জুলাই-আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতায় নিহত সাধারণ মানুষের সংখ্যা আজো নির্দিষ্টভাবে জানা যায়নি। কিন্তু তাদের পরিবারগুলো আজও বাঁচার লড়াইয়ে ক্ষতবিক্ষত। জাহাঙ্গীরের মৃত্যুর সঙ্গে একটি পরিবার, স্বপ্ন আর ভবিষ্যৎকেও থামিয়ে দিয়েছে। আজ এক বছর পরেও যখন জাহাঙ্গীরের ছেলেমেয়েরা সাহায্যের অপেক্ষায় থাকে, জুলাই-আগস্ট আন্দোলন যে কত মানুষের জীবনে শূন্যতা এনেছে—তার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে শহীদ জাহাঙ্গীরের মতো অসংখ্য পরিবার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর পাংশা থানার ওসি ও এসআইসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা Read more

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন