কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর গ্রামের কৃষক বিধান কুমার রায়ের মেয়ে সাথী রায়ের (১৯) বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল প্রস্তুতির শেষ পর্যায়। কন্যা সাথী ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রী এবং খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের শিক্ষার্থী।এ ব্যাপারে বিধান কুমার রায় জানান, শনিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুখোশধারী ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘর তছনছ করে এবং লুট করে নেয় আনুমানিক ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রূপা এবং নগদ ৬০,০০০ টাকা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিয়ের ঘর এখন শোকগ্রস্ত পরিবেশে পরিণত হয়েছে। কনের আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা এমন ঘটনার জন্য দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।’উল্লেখ্য, পাশ্ববর্তী এলাকার সুকুমার বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাসের সাথে সাথীর বিয়ের দিন ধার্য ছিল। তবে বিয়ের আগেই এমন লোমহর্ষক ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও ন্যায়বিচার দাবির পাশাপাশি গ্রামের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আমেরিকা থেকে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা মূল্যমানের ঔষধ এসেছে বলে জানিয়েছে Read more

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে

মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ Read more

নারায়ণগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১১ Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন