বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে পাকস্তিান। প্রথম ওভারে দুর্দান্ত শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুকছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। রোববার (২০ জুলাই) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে বল করতে নেমে আট ওভারের মধ্যেই পাকিস্তানের ৫ ব্যাটারকে সাজঘরে পাঠান টাইগার বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন। ওভারের পঞ্চম বলে পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুবকে আউট করেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান শেখ মেহেদী। অবশ্য এর আগে উইকেটের মালিক হওয়ার সুযোগ এসেছিল মেহেদীর কাছে। তবে দলীয় ৪ রানের মাথায় ফখর জামান ক্যাচ মিস করেন তাসকিন। পরে পাকিস্তানের আরও তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৩ রানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব। আর চতুর্থ উইকেটের শিকারি মুস্তাফিজুর রহমান। হাসান নওয়াজকে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি। এরপর অষ্টম ওভারে মোহাম্মদ নাওয়াজ ব্যক্তিগত ৩ রানে রান আউট হয়েছেনতবে জীবন পাওয়া ফখর জামান একপ্রান্ত আগলে থেকে খেলতে থাকেন। তবে সেই চেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। খুশদিল শাহের সঙ্গে যখন জুটি বাঁধছিলেন সেই সময় ফখরকে রান আউটের ফাদে ফেলেন তাসকিন। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৪ রানের এক ইনিংস খেলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৭৫ রান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেপ্তার ৯৮ জন
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেপ্তার ৯৮ জন

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট Read more

নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন
নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন

নাটোরের লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ভাঙা লাইনে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে Read more

যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

যুব বিশ্বকাপের ম্যাচ আছে আজ, যেখানে ভিন্ন ম্যাচে নামবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে এসএ টোয়েন্টির ম্যাচ।টেনিসঅস্ট্রেলিয়ান ওপেন১ম Read more

জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে, প্রশাসন নীরব: আবু হানিফের অভিযোগ
আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে, প্রশাসন নীরব: আবু হানিফের অভিযোগ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আজ সেই ঐতিহাসিক ১৬ই জুলাই। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে Read more

যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা
যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা

সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন