আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।তিনি জানান, আমরা চলতি মাসের ২৯ তারিখ ডাকসুর তফশিল ঘোষণা করব। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন। এবারের ডাকসু নির্বাচন ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রগুলো হলো-১. কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) যেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হল।২. শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।৩. ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হল।৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।৫. সিনেট ভবন কেন্দ্রে ( অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করতে পারবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার
মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট অপারেশনে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) Read more

তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ
তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ

অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদকে মিথ্যা মামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন