দেশের বর্তমান রাজনৈতিক সংকট, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামপন্থি শক্তির ভবিষ্যৎ সংগ্রাম প্রসঙ্গে ‘ইসলামী বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম।শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।সাদিক কায়েম বলেন, ‘দেশ আজ গভীর সংকটে। এই সংকট মোকাবিলায় ইসলামপন্থিদের ঐক্য এবং সংগ্রামই একমাত্র পথ।’ তিনি বলেন, ‘আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এ দেশের জনগণ আগেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। সেই সংগ্রামে শহীদ হয়েছেন অনেকে—শাপলায়, ক্যাম্পাসে, আর সর্বশেষ জুলাই অভ্যুত্থানে।’রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, ‘ইসলামী বিপ্লব মানে জ্বালাও-পোড়াও নয়, বরং জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াই। আর সেই লড়াই সফল হবে ঐক্যের মাধ্যমে, বিভাজনের নয়।’সাদিক কায়েম বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার দেশে একাধিকবার গণহত্যা চালিয়েছে। সাঈদীর রায়ের পরের দমননীতি, ২০১৩ সালের শাপলা অভিযানে হত্যাকাণ্ড, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সন্ত্রাস, এমনকি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদের হত্যাকাণ্ড—এসবই সেই শোষণমূলক শাসনের প্রমাণ।’জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, ‘ওই বিপ্লব নিছক আবেগ নয়, এটা ছিল একটি ঐতিহাসিক চেতনার জাগরণ। আজকের সমাবেশ থেকে নতুন করে সেই চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।’জুলাই বিপ্লবের এই নেতা বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সে লক্ষ্যে জামায়াত ৭ দফা দিয়েছে, এটি আদায় করে নিতে আরেকটি বিপ্লব করতে হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

নেত্রকোনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার Read more

যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার
যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার

সৈয়দ মোবারক হোসেন। বয়স ৪২ বছর। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরে।

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং Read more

রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ
রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ

রাজধানীর মিরপুরের দারুসসালামে মিথ্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দারুসসালাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন