হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের কৃষক মো. দুলাল মিয়া বাড়ির পাশে প্রায় ২০ শতক জমিতে মাচা তৈরি করে তরমুজের আবাদ করেছেন। বর্তমানে মাচায় মাচায় শোভা পাচ্ছে হলুদ ও সবুজ রঙের তরমুজ।এর মধ্যে রয়েছে বাইরে হলুদ, ভিতরে লাল; বাইরে সবুজ, ভিতরে হলুদ রঙের তরমুজ। এর ফলন এতটাই ভালো হয়েছে যে, দেখে মন জুড়িয়ে যায়। খেতে রসালো ও সুস্বাদু এই তরমুজ। তরমুজ চাষাবাদে তার ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। তবে এসব তরমুজ বিক্রি করে এক থেকে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন দুলাল।মো. দুলাল মিয়া জানান, তিনি ব্যবসা করেন। এর পাশাপাশি কৃষি কাজেও জড়িত রয়েছেন। গত এপ্রিল মাসে ইউনাইটেড কোম্পানির মধুমালা ও ইয়েলো বার্ড জাতের তরমুজ চারা রোপণের জন্য কিছু দূর পরপর তৈরি করেন বেড। ওই বেডে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পর ফুটো করে তাতে চারা রোপণ করা হয়। চারা কিছুটা বড় হলে বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করেন। বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা তুলে দেওয়া হয়।প্রথমবারের মতো তরমুজ চাষ করেছেন তিনি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচায় তরমুজ চাষে তাকে পরামর্শ দিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। ক্ষেতে প্রায় ৬০০টি গাছে ৮০০টির মতো তরমুজ রয়েছে। বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তার। তরমুজ চাষে সহায়তা করছেন তার বাবা আব্দুল মন্নান ও ভাই আব্দুল মজিদ। ইতিমধ্যে তরমুজ বিক্রির উপযোগী হয়েছে।তিনি জানান, বর্তমান বাজারে হলুদ ও সবুজ রঙের তরমুজের প্রতি কেজির দাম প্রায় ৭০ থেকে ১০০ টাকা। সে হিসেবে এক থেকে দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ক্ষেতে গিয়ে দেখা যায়- সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। মালচিং পদ্ধতিতে পোকা দমনে ব্যবহার করা হয়েছে ফেরোমন ফাঁদ পেতে। ক্ষেতে জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহার করা হয়েছে। তাতে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না।উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, ‘এ অঞ্চলের মাটি তরমুজ চাষের উপযোগী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মোটিভেশনের মাধ্যমে মাচায় দুই রঙের তরমুজ চাষ করেন কৃষক মো. দুলাল মিয়া। তিনি তরমুজ প্রদর্শনী আবাদ করে সফল। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। তার ক্ষেতে আড়াই থেকে তিন কেজি ওজনের তরমুজ রয়েছে।’উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, ‘বাহুবলে ছিল না তরমুজ চাষ। আমরা কৃষকদের উৎসাহ দিয়েছি। এতে উপজেলার বিভিন্ন স্থানে তরমুজ চাষ শুরু হয়েছে। এর মধ্যে উপজেলার বার আউলিয়া গ্রামে হলুদ ও সবুজ রঙের তরমুজ চাষ করেন মো. দুলাল মিয়া। তার জমিতে চাষকৃত হলুদ ও সবুজ রঙের তরমুজের ভালো ফলন হয়েছে। প্রমাণ হলো হলুদ ও সবুজ রঙের তরমুজ চাষে বাহুবলের মাটি বেশ উপযোগী। এ জাতের তরমুজ রসালো ও সুস্বাদু এবং পুষ্টিকর।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান
শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান

শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এবং Read more

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করবে না সরকার: অর্থ উপদেষ্টা
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করবে না সরকার: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে বেশ উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। তাইতো এই নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে Read more

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি

বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত Read more

৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম
৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম

এবার ঈদের ছুটি যেন শেষ হয়েও হচ্ছে না। উৎসবের লম্বা ছুটির শেষে পড়েছে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক বন্ধ। এতে আরও Read more

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্যে Read more

আলফাডাঙ্গায় এক রাতে মন্দিরসহ পাঁচ স্থানে আগুন, এলাকায় আতঙ্ক
আলফাডাঙ্গায় এক রাতে মন্দিরসহ পাঁচ স্থানে আগুন, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ একই গ্রামের পাঁচটি স্থানে প্রায় একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন