দেশজুড়ে প্রতারণার নতুন কৌশলে আতঙ্ক ছড়াচ্ছে ‘মিস্ট্রাল এআই’ নামের একটি অনলাইন ভিত্তিক এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠান। মাত্র কয়েক মাসের মধ্যে দ্বিগুণ-তিনগুণ মুনাফার লোভ দেখিয়ে লাখো মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।গত জুন মাসে জমকালো আয়োজনে গাজীপুরে যাত্রা শুরু করে ‘মিস্ট্রাল এআই’। প্রতিষ্ঠানটি দাবি করে, তিন লাখ টাকা বিনিয়োগ করলে ৪০ দিনের মধ্যে তা হয়ে যাবে ১০ লাখ টাকা। এমন লোভনীয় প্রস্তাবে প্রলুব্ধ হয়ে শুধুমাত্র গাজীপুরেই প্রায় দুই হাজার মানুষ বিনিয়োগ করেন।ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটির মোবাইল অ্যাপে প্রতিদিন মুনাফা তুলতে পারলেও সম্প্রতি হঠাৎ একদিনের মধ্যে তিনগুণ মুনাফার লোভ দেখিয়ে পুনরায় বিনিয়োগ নিতে শুরু করে তারা। এরপর থেকেই অ্যাপটি বন্ধ হয়ে যায় এবং কর্মকর্তারা আত্মগোপনে চলে যান।গত ১৯ জুন গাজীপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে একটি সেমিনার অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির। সেমিনারে সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমজাদ খান, বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির। যেখানে তাদের পদবী উল্লেখ করা হয়েছে মিস্ট্রাল এআই এর ম্যানেজার হিসেবে।ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারণার পথ সহজ করতে অভিযুক্তরা সাংবাদিকতা ও রাজনৈতিক পদ ব্যবহার করেছেন।এই বিষয়ে জানতে চাইলে এবি পার্টির কেন্দ্রীয় নেতা আমজাদ খান কোম্পানীটির সাথে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমিও একজন বিনিয়োগকারী, বিনিয়োগকারী হিসাবেই ওই অনুষ্ঠানে যোগদান করেছিলাম।’এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মুঠোফোনে জানান, ‘এই বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ভুক্তভোগীরা বলেন, ‘প্রতিদিনই মুনাফা তুলতাম। দুই দিন আগে হঠাৎ বলা হয়, এখনই তিনগুণ লাভ পাব। আমরা বিশ্বাস করে আরও টাকা দিই। কিন্তু পরদিন অ্যাপ আর চলে না, আর ম্যানেজারের বাড়িতে গিয়ে দেখি তালা ঝুলছে।’প্রতারণার অভিযোগ ওঠার আগে কথা হয় প্রতিষ্ঠানটির গাজীপুর কার্যালয়ের ম্যানেজার দাবি করা ইকবাল সরকার। তিনি স্বীকার করেন, প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। তবে তার দাবি, বিশ্বের প্রভাবশালী ২০১ জন ব্যক্তি এই প্রতিষ্ঠানের মালিক, যার মধ্যে বিল গেটস, ফেসবুক ও ইউটিউবের মালিকরাও রয়েছেন।ইকবাল সরকার বলেন, ‘এর আন্তর্জাতিক সনদ থাকলেও বাংলাদেশে অনুমোদন নেই। তবুও অর্থ আত্মসাতের প্রশ্নই আসে না।’তথ্য অনুযায়ী, সারাদেশে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষ মিস্ট্রাল এআই-তে বিনিয়োগ করেছেন। শুধু অর্থ আত্মসাৎই নয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনলাইনে মুরগির ওজন বাড়ানোর ওষুধ বিক্রিসহ বিভিন্ন প্রতারণার অভিযোগও রয়েছে।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বলেন, ‘প্রতিষ্ঠানটির বিষয়ে আমরা আগে কিছু জানতাম না। তবে এখন অভিযোগ পাওয়ার পর অভিযানে নেমেছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো Read more

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল
ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর Read more

জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন
জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের Read more

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস
তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকির মুখে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। সোমবার (১৬ জুন) তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস: ইউজিসির দুটি তদন্ত কমিটি গঠন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস: ইউজিসির দুটি তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসের ছাদ ধসে ১১ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় তদন্তে নেমেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন